মৌজা ম্যাপ শুধু দেখার জন্য হলে মোবাইলেই যথেষ্ট। কিন্তু জমি মাপা, সীমানা মেলানো বা অফিসে জমা দেওয়ার জন্য প্রায়ই প্রিন্ট কপি লাগে। ভুল সাইজে বা ভুল সেটিংয়ে প্রিন্ট করলে স্কেল নষ্ট হয়ে যায়, আর তখন নকশা থেকে নেওয়া মাপ ভুল আসে।
মৌজা ম্যাপের স্কেল
বাংলাদেশের অধিকাংশ মৌজা ম্যাপ ১৬ ইঞ্চি = ১ মাইল স্কেলে আঁকা (অনুপাত ১:৩৯৬০)। অর্থাৎ:
- নকশার ১ ইঞ্চি = মাঠের ৩৩০ ফুট
- নকশার ১ বর্গইঞ্চি = ১,০৮,৯০০ বর্গফুট = ২.৫ একর = ২৫০ শতাংশ
- ১ গান্টার শিকল (৬৬ ফুট) = নকশায় ০.২ ইঞ্চি
শহর এলাকার কিছু জরিপে আরও বড় স্কেল (যেমন ৩২ বা ৬৪ ইঞ্চি = ১ মাইল) ব্যবহার হয়; নকশার কোণে লেখা স্কেল সবসময় দেখে নিন।
কোন সাইজে প্রিন্ট করবেন
| উদ্দেশ্য | প্রিন্ট | স্কেল কি ঠিক থাকবে? |
|---|---|---|
| শুধু দেখা, দাগ খোঁজা | A4 বা A3, “Fit to page” | না — ছোট হয়ে যাবে |
| জমি মাপা, সীমানা মেলানো | প্রিন্ট রেডি ফাইল A1 সাইজে, 100% / Actual size-এ (প্লটারে) | হ্যাঁ |
| নির্দিষ্ট দাগের আশপাশ | শিটের প্রয়োজনীয় অংশ কেটে 100%-এ A4/A3-তে | হ্যাঁ, যদি স্কেল 100% রাখেন |
প্রিন্ট করার সময় যা মনে রাখবেন
- প্রিন্ট সেটিংয়ে Actual size / 100% বেছে নিন; “Fit to page” দিলে স্কেল বদলে যায়।
- ভালো ফলের জন্য প্রিন্ট রেডি (সাদা ব্যাকগ্রাউন্ড) ফাইল ব্যবহার করুন — দাগ-ময়লা ছাড়া পরিষ্কার রেখা, কালিও কম লাগে।
- মৌজা নকশা বিডির প্রিন্ট রেডি ফাইল A1 সাইজে প্রিন্ট করলে নকশা আসল স্কেলে আসে — প্লটার আছে এমন প্রিন্টিং দোকানে PDF ফাইলটি দিন।
- প্রিন্টের পর স্কেল-বার রুলার দিয়ে মেপে যাচাই করুন।
ঝামেলা ছাড়া হার্ড কপি
প্রিন্টার বা প্লটার খুঁজতে না চাইলে মৌজা নকশা বিডি থেকে মৌজা নকশার প্রিন্ট হার্ড কপি অর্ডার করুন — এখন শুধু ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার, ম্যাপের দাম পরিশোধ ক্যাশ অন ডেলিভারিতে। মৌজা খুঁজতে এখানে যান।
নকশায় মাপার জন্য স্কেল, প্রট্র্যাক্টর ও টেমপ্লেট পাবেন সার্ভে টুলস বিডি-তে।
মৌজা নকশা বিডি






